দেশজুড়ে

পাহাড়ের জঙ্গলে পড়ে আছে ৩ লাশ, চলছে যৌথ বাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির পর তিন জনের লাশ পড়ে থাকার খবর পেয়েছে পুলিশ। তাদের লাশ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। সেনাসদস্য নিহতের ঘটনার পর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে হ্নীলা ইউনিয়নে নয়াপাড়া ও লেদা ক্যাম্পে পূর্বে পাহাড়ে লাশের খবর পায় পুলিশ। কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ পড়ে থাকার খবর পেয়েছেন। এর সন্ধান চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মানবপাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক তিতাস শেখ (২৭) নিহত হন। এ সময় যৌথ বাহিনী ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #মানবপাচারকারী