জাতীয়

বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু , মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এসময় নিরাপত্তার কারণে বিমানবন্দরে অবস্থান করা জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পিছন থেকে বের করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে,  সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহীতে অবতরণ করেন। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন।

এর আগে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে। পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে মূল ফটক ব্যবহার না করে পেছনের ফটক দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্রেনেড #টুকু