রাজধানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯-এর ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে গুলশান থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়।

এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ডিএসসিসি #এসআরবি #সাঈদ খোকন #মেয়র সাঈদ খোকন