দেশজুড়ে edit this post

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির এমপির বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার পর এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মিছিল নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেন।

এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

থানার ভেতরে আগুন দেওয়ার ঘটনায় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে থানার ভেতরে ভাঙচুর চালাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগানও দেন।

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আওয়ামী লীগ