জাতীয়

শ্রমিকপক্ষের প্রস্তাব ২২ হাজার, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০

ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে এখনো মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দরকষাকষি চলছে। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভা শেষে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী।

তিনি জানান, গতকাল প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।

তিনি আরও বলেন, সভাতে দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় মজুরি নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সুপারিশ আসেনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মজুরি