আর্কাইভ থেকে আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ১০ সন্তান জন্মের বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ১০ সন্তান জন্মের বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকায় গোসিয়াম থামারা নামে ৩৭ বছর বয়সী এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন। বিশ্বে একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম। 

সোমবার দেশটির রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে সাত ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন, এই নারী।

গোসিয়ামের স্বামী গণমাধ্যমকে জানান, গর্ভে একাধিক সন্তানের বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন, চিকিৎসকরা। এর আগেও জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়াম। গত মাসে মরক্কোর হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছিলেন মালির হালিমা সিসি নামে এক নারী।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ #আফ্রিকায় #একসঙ্গে #১০ #সন্তান #জন্মের #বিশ্বরেকর্ড