দেশজুড়ে

আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ফারুক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এগারো বছর বয়সি এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।  সোমবার (১ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকার ফোরকান হাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা ফারুক মিয়াকে গণপিটুনি দিলে তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়া ফোরকান হাজীর গরুর খামারের কর্মচারী। সোমবার সন্ধ্যায় শিশুটি খামারের সামনে দিয়ে যাওয়ার পথে তাকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ভেতরে ডেকে নেন। পরবর্তীতে শিশুটিকে জোর করে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।   

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আম খাওয়ানোর কথা বলে খামারের কর্মচারী শিশুটিকে ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেয়ায় শিশুটি বেঁচে যায়।    

তিনি আরও জানান, গণধোলাইয়ের পর আহত অবস্থায় ফারুক মিয়াকে খানপুর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পালিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।     

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন