ক্যাটি পেরি-আনিতার সুরে বিশ্বকাপ বরণ যুক্তরাষ্ট্রের
মেক্সিকো-কানাডার পর এবার যুক্তরাষ্ট্রেও শেষ হলো ফিফা বিশ্বকাপ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ও শেষ উদ্বোধনী পর্ব শেষ হয়।
বিশ্বকাপের স্বাগতিক হিসেবে ১৯৯৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। তাই লস অ্যাঞ্জেলেসের এই আয়োজন ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ। আয়োজকরা শুধুমাত্র খেলার আসর হিসেবে নয়, বরং ফুটবলের সঙ্গে সংস্কৃতি ও বৈশ্বিক ঐক্যের মেলবন্ধন তুলে ধরার চেষ্টা করেন।
বৈচিত্র্যময় এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের নানা দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। মার্কিন পপ তারকা ক্যাটি পেরি, র্যাপার ফিউচার, ব্রাজিলের গায়িকা আনিতা, দক্ষিণ কোরিয়ার লিসা, নাইজেরিয়ার রেমা এবং দক্ষিণ আফ্রিকার টাইলা—সবাই মিলে অনুষ্ঠানটিকে জমজমাট করে তোলেন। বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে এটি একটি বড় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, মূলত যুক্তরাষ্ট্রের বহুজাতিক সাংস্কৃতিক পরিচয় ও বহিরাগত জনগোষ্ঠীর বৈচিত্র্যকে তুলে ধরার লক্ষে শিল্পীদের নির্বাচিত করা হয়। তিনি বলেন, ফুটবল শুধুই খেলা নয়, বরং এটি সংস্কৃতি, সঙ্গীত ও ঐক্যের এক বিশাল উদযাপন।
পি/ডি