জাতীয়

আগামী নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হো‌সেন বলেছেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয় এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হো‌টে‌লে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

উপদেষ্টা বলেন,  কো‌নও নির্বাচনই শা‌ন্তিপূর্ণভা‌বে করা যায়‌নি। কো‌নও না কোনও ঝা‌মেলা ছিল। এবার এখন পর্যন্ত কিছু ঘটনা ঘ‌টে‌ছে এবং সেগু‌লোর বিষ‌য়ে ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। বিশ্বাসযোগ্য নির্বাচনা করা গুরুত্বপূর্ণ। নির্বাচন শা‌ন্তিপূর্ণভা‌বে সম্পন্ন হ‌বে, মানুষ তার ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পার‌বে।

গণভোটের  প্রচারণা নিয়ে তিনি বলেন,  বুঝে না বুঝে না ভোটের পক্ষে ক্যাম্পেইন হচ্ছিল। সরকার চায় হ্যাঁ ভোট জয়যুক্ত হোকএটা খুব স্পষ্ট। হ্যাঁ বা না ভোট নিয়ে সমস্যা যেটা ছিল জামায়াত, এনসিপি এবং আরও দু-একটি দল তারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। একটু অস্পষ্টতা ছিল বিএনপিকে নিয়ে। তবে সেই সন্দেহ দূর হয়ে গেছে। কারণ গতকাল বিএনপির চেয়ারম্যান হ্যাঁর পক্ষে জোরালোভাবে, শক্তভাবে বলেছেন।

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রস‌ঙ্গে তিনি আরও ব‌লেন, কোনও কোনও উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে তিনি এখ‌নও পাসপোর্ট হস্তান্তর করেননি

নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনও তথ্য নেই বলেও জানান উপদেষ্টা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পররাষ্ট্র উপদেষ্টা