ক্যাম্পাস

নারী ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ মিছিল

গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শাহবাগ অভিমুখে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি। পরে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আন্দোলনকারীরাগাজীপুরে খুন কেন, খুনী তারেক জবাব দে’; ‘প্লান প্লান কোন প্লান, মানুষ হত্যার মাস্টারপ্ল্যান’; ‘তারেক তোমার প্লান কি, লাশতন্ত্র আর দুর্নীতি’; ‘রাজতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাকইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুন্দর পরিবেশ ও সুযোগকে নস্যাৎ করতে একটি দল পাগল হয়ে গেছে। গত দেড় বছরে ওই দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তাদের নেতা দেশে আসার পর তারা আরও লাগামহীন হয়ে পড়েছে। দেশের মানুষ বুঝে গেছে তারা গণতন্ত্র চায় বা, তারা চায় মাফিয়াতন্ত্র।

তিনি বলেন, ওই দলটি সারা দেশে  মা-বোনদের ওপর হামলা করছে৷ তারা দুই শ ত্রিশ জনের বেশি নিজ দলের নেতাকর্মীকে হত্যা করেছে। কিছুদিন আগে শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করেছে। গাজীপুরে তাদের হাত থেকে নারী ব্যবসায়ীও রক্ষা পায়নি। তাকেও নৃসংসভাবে হত্যা করা হয়েছে। 

এসময় সারা দেশে বিএনপি ও ছাত্রদলের হত্যা, নারী নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। পাশপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ডাকসুর ভিপি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শিবির