জাতীয়

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি ঘোষিত ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়—যেসব কারখানা ওই দিনের ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তীতে শ্রমিকদের দিয়ে অন্য যেকোনো একদিন কাজ করিয়ে ছুটিটি পুষিয়ে (সমন্বয়) নিতে পারবে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলা হয়।

পোস্টে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।

পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে পোস্টে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ছুটি #নির্বাচন #সরকারি ছুটি #প্রধান উপদেষ্টা