রাজধানী

পুলিশ- ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের যাত্রায় বাঁধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে  জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন। দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক রণক্ষেত্রে পরিণত হয়এ সময় পুলিশের জলকামান গাড়ি ভাঙচুরে ঘটনা ঘটে

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আরও কয়েকজন এতে আহত হয়েছেন বলে জানা গেছে

বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পুলিশ #ইনকিলাব #মঞ্চের #সংঘর্ষ #ইন্টারকন্টিনেন্টালের #সামনে #রণক্ষেত্র