আন্তর্জাতিক

জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করব না : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,  নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবেজামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যের সরকার করা হবে নাজনগণ চাইলে শেখ হাসিনার ছেলেমেয়ার এ দেশে এসে রাজনীতি করতে পারবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নিজের দলীয় কার্যালয়ে তারেক রহমান এ সাক্ষাৎকার দেন।

রয়টার্স প্রতিবেদনে জানায়, আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচন সামনে রেখে জামায়াত জানিয়েছিল, তারা একটি জাতীয় বা ঐক্যমত্যের সরকার গঠনে আগ্রহী, যা দেশের স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে। বিশেষ করে ২০২৪ সালে কয়েক মাসের অস্থিরতায় দেশের পোশাকশিল্পে যে বড় ধরনের ছন্দপতন ঘটেছে, তা কাটিয়ে উঠতে এমন একটি সরকার প্রয়োজন বলে মনে করে তারা

এ বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের (জামায়াত) সঙ্গে আমি কীভাবে সরকার গঠন করতে পারি? তাহলে বিরোধী দলে কে থাকবে?’

তিনি বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দলে থাকে, তাহলে আমি আশা করব, তাদেরকে একটি ভালো বিরোধী দল হিসেবেই পাব।

কতটি আসনে জয়ের আশা করছেনএমন প্রশ্নে সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও তারেক রহমান বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন আমরা পাব।

নির্বাচনে জয়ী হলে ভারতের দিক থেকে সরে চীনের দিকে ঝুঁকবেন কি নাএমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম অংশীদারদেরই প্রয়োজন।আমরা যদি সরকার গঠন করি, আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। দেশে ব্যবসার পরিবেশ তৈরি করতে হবে, যাতে কর্মসংস্থান হয় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।

পররাষ্ট্রনীতি বিষয়ে তিনি আরও বলেন, ‘তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা আমার দেশের ও জনগণের জন্য যা উপযুক্ত, তা দেবেতাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব হবে; নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়।

শেখ হাসিনার ছেলেমেয়েরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি নাএমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণ যদি কাউকে গ্রহণ করে, জনগণ যদি তাদের স্বাগত জানায়, তবে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, এসব মানুষ যাতে তাদের নিজ ভূখণ্ডে ফিরে যেতে পারে, সে জন্য সরকার গঠন করলে ওই সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করবে বিএনপিতবে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিস্থিতি তৈরি হতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিরাপদ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এখানে থাকার বিষয়টিকে তারা স্বাগত জানায়

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান #রয়টার্স