কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইলের আর একটি ছবি আলোচনায় এসেছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় এপস্টেই কাবা শরীফের একটি পুরনো আচ্ছাদনকে বাসার কার্পেট হিসেবে ব্যবহার করছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) তুরস্ক থেকে প্রকাশিত পত্রিকা ইয়েনি সাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নথিতে জানা গেছে যে আজিজা আল-আহমাদি - যিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একমাত্র মহিলা উপদেষ্টা হিসেবে পরিচিত তিনি জেফ্রি এপস্টাইনকে কাবার আচ্ছাদনের টুকরো উপহার দিয়েছিলেন।
প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায় এপস্টাইন তার বাড়িতে কার্পেট হিসেবে এই টুকরোগুলি ব্যবহার করেছিলেন।
ইয়েনি সাফাক বলছে, ছবিতে এপস্টাইনের পাশের ব্যক্তি হলেন সুলতান আহমেদ বিন সুলায়েম। যিনি সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সিইও এবং বন্দর, শুল্ক এবং ফ্রি জোন কর্পোরেশন (পিসিএফসি) এর চেয়ারম্যান।
আই/এ