রাজনীতি

৩ আসনে ভোট স্থগিত চেয়েছে জামায়াত জোট

বায়ান্ন প্রতিবেদন

সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে বিচ্ছিন্ন কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে, জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোট তিনটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ভোট স্থগিতের দাবি করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দলটির প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান।

ভোট স্থগিত চাওয়া কেন্দ্রগুলো হলো কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১। এসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আর্জি জানিয়েছে জামায়াত ইসলামী।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #ভোট বর্জন #জামায়াত