রাজধানী

ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। এ আসনে দ্বিতীয় অবস্থানে আছে শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া এছাড়া ফুটবল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে এই তথ্য জানা গেছে।

এ আসনের ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে  বিএনপি প্রার্থী পেয়েছেন  ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী পেয়েছে ২৬১ ভোট। আর ফুটবল প্রতীক পেয়েছে ১৩৬ ভোট।

খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৫৫ ভোট। শাপলা প্রতীক পেয়েছে ১৯২ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৫৯ ভোট। এখানে ধানের শীষের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান ২৬৩ ভোট।

ঢাকা ৯ আসনে মোট ভোটার ৪লাখ ৬৯হাজার ৩৬০। এদের মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩৭ হাজার ৬৭৩। মহিলা ভোটার ২লাখ ৩১হাজার ৬৮২। তৃতীয় লিংঙ্গের ৫জন। এই আসনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা-৯