পঞ্চগড় ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির এক লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ ১১ দলীয় জোটের মনোনীত ( এনসিপির) সারজিস আলম পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ৪৯টি ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ এক লাখ ৭৪ ৬৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত সফিউল আলম পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৬২ টি ভোট।
এর ফলে দীর্ঘ দীর্ঘ ১৭ বছর পরে পঞ্চগড়ের দুইটি আসন পুনরুদ্ধার করলো বিএনপি।
আই/এ