আন্তর্জাতিক

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের প্রেক্ষাপটে বিএনপি এবং দলটির নেতা তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল তখনও প্রকাশ না হলেও বিএনপি ও তাদের মিত্ররা বিজয়ের পথে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে তার দেশ আগ্রহী।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ঢাকায় নতুন রাজনৈতিক বাস্তবতা আঞ্চলিক পর্যায়ে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #বাংলাদেশ #বিএনপি