বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেয়া এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। নতুন এক অধ্যায়ে প্রবেশের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা।
বার্তায় আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তাসহ পারস্পরিক অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য।
এমএ//