ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে জয় পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ঈসমাইল জবি উল্যাহ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা জানাতে গিয়ে মির্জা ফখরুল দলীয় চেয়ারম্যানকে নির্বাচনী জয়ের অভিনন্দন জানান এবং তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ আগামী দিনে উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও–১ আসন থেকে নির্বাচিত হয়ে ঢাকায় ফিরে এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএ//