জাতীয়

রমজানে ১০ লাখ মানুষ সুলভ মূল্যে খাদ্য সহায়তা পাবে : খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার। সারাদেশে প্রায় ১০ লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,  বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।সরকার  নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কোনোভাবেই কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় বরদাশত করা হবে না।

তিনি বলেন, পোল্ট্রি শিল্প যেন টিকে থাকতে পারে সেজন্য খামারিদের সাথে বসে তাদের সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আই/এ