রাজধানী

কিছু পণ্যের দাম কমাবেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এসব পণ্যের মধ্যে মিনিকেট চাল,  চিনি, ছোলা ,গরুর মাংস, তেল ১ ও লেবু রয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কাওরান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ব্যবসায়ীদের সম্মতিতে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, এখন থেকে  প্রতিকেজি গরুর মাংস ৩০ টাকা কমিয়ে ৭৫০ টাকায় বিক্রি করবেন।

এছাড়া মিনিকেট চালের দাম কেজিতে ১ টাকা, চিনি ১ টাকা, ছোলা ২ টাকা, প্রতি লিটার তেল ১ টাকা, প্রতি পিস লেবু ২ টাকা ও ট্যাং ২০০ গ্রাম প্যাকেটে ৫ টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেন ব্যবসায়ীরা।

এমপি সাইফুল আলম মিলন বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ দাম কমিয়েছি। কারও উপর চাপিয়ে দিতে চাইনি। রমজানের দায়িত্ববোধ ও নৈতিকতা থেকে লাভের আংশ থেকে তারা এ ছাড় দিয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কারওয়ান বাজার