রাজনীতি

গাছ কেটে পদ হারালেন বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

নিজের গাড়ি চলাচলের সুবিধার জন্য বেড়িবাঁধের রাস্তার গাছ কাটার অভিযোগে দলীয় পদ হারিয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের প্রমাণ পাওয়ায় জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, ব্যক্তিগত গাড়ি চলাচলের পথ সুগম করতে তিনি গেল ৫ আগস্ট থেকে ধাপে ধাপে গাছ কাটতে শুরু করেন। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কাটা হয়।

অভিযোগ অনুযায়ী, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #গাছ #জাহিদুল আলম জাহাঙ্গীর