আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের ১৪ দেশ ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সতর্কবার্তা দেন। তিনি জানান, মারাত্মক ঝুঁকির প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দেশগুলো ত্যাগ করতে বলা হচ্ছে।

যেসব দেশ থেকে নাগরিকদের চলে যেতে বলা হয়েছে, সেগুলো হলো—

বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #ইসরাইল