রাজধানী

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন,  বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাটে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন

আবদুস সালাম বলেন, “বাসা থেকে ময়লা সংগ্রহের বিল যদি ১০০ টাকার বেশি হয়, সিটি করপোরেশনে জানান। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কবরস্থান ও শ্মশানে লাশ দাফন ও দাহ্য নিবন্ধন ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করার ঘোষণা দেন।

প্রশাসক বলেন  রাস্তার লাইট ঠিকমতো জ্বলে, বর্জ্য নিয়মিত পরিষ্কার হয় এবং মশা নিয়ন্ত্রণে থাকেএটাই আমাদের উদ্দেশ্য।

ডিএসসিসির ২৪ নং ওয়ার্ডে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে বিকাল ৩টা থেকে অভিযান শুরু হয়। এতে প্রায় ২০০ জন কর্মী খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারসহ মশার ওষুধ প্রয়োগ করেন।

আই/এ