রাজধানী

ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেন। ছিনতাইকারীরা তার সাথে থাকা দুটি আইফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।  ভুক্তভোগী মহাপরিচালকের পক্ষ থেকে আরেকজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান আজ (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে মো. মোতাহার হোসেন শহীদ ফারহান ফাইয়াজ চত্ত্বর এলাকায় ফুটপাতে হাঁটছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে। একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা একটি আইফোন ৬ প্লাস ও একটি আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা এবং হাতের দামি ঘড়িটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

আসামীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ছিনতাই