দেশজুড়ে

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আছে আরও ৪

বায়ান্ন প্রতিবেদন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।

বুধবার (১১ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি জানান, চট্টগ্রাম বন্দরে এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও ৪টি জাহাজ দেশের পথে রয়েছে। এদের মধ্যে একটি জাহাজ আজ, আর দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করবে।

 

আহমেদ আমিন আবদুল্লাহ জানান, সব জ্বালানিবাহী জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বহির্নোঙরে থাকা মাদার ভেসেলের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম বন্দর #জ্বালানি