ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলাটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় সংঘটিত হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানায়, সকালে মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়। একই সময়ে রকেট হামলাও চালানো হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনীর মতে, সাম্প্রতিক সময়ে বাগদাদে মার্কিন দূতাবাসকে ঘিরে এটিই সবচেয়ে বড় ও তীব্র হামলা।
এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর দূতাবাসের আশপাশ থেকে ঘন ধোঁয়া উড়তে থাকে।
এমএ//