জাতীয়

বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটির বৈঠক

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য বৈঠক আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভায় সারাদেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে কবে উদযাপিত হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর তা চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ইসলামিক ফাউন্ডেশন দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে। এজন্য নির্দিষ্ট টেলিফোন নম্বরেও তথ্য দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ #জাতীয় চাঁদ দেখা কমিটি #চাঁদ দেখা কমিটি