সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হচ্ছে ঈদের প্রধান জামাত। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
তবে চলমান সংঘাতের কারণে আরব আমিরাতসহ কিছু দেশে উন্মুক্ত ঈদগাহে নামাজ আয়োজন সীমিত বা বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
অন্যদিকে, এশিয়ার অনেক দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উদযাপন করা হবে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়াসহ আরও কয়েকটি দেশ।
এমএ//