দেশজুড়ে

এনসিপির দুই নেতাকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে সরকারি চালের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি এ তথ্য নিশ্চিত জানিয়েছেন

তিনি বলেন,  এনসিপির কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এ নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বিকার করে হেলাল উদ্দিন বলেন, দুই টন চাল বরাদ্দ পেয়েছিলাম। তা ৭১ হাজার টাকা বিক্রি করা হয়। সেই টাকার ২৯ হাজার টাকার শাড়ি- লুঙ্গি কেনা হয়েছিল। অন্যান্য নেতাকর্মীদের সম্মতিক্রমে ৫ হাজার টাকা দৌলতপুরের ইফতার পার্টিতে দেওয়া হয়েছে। আর অবশিষ্ট ৩৭ হাজার টাকা জেলার প্রধান সমন্বয়কারী টনি, যুগ্ম সমন্বয়কারী তাসের, কুমারখালী যুগ্ম সমন্বয়কারী আলীসহ জেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার কাছ থেকে নিয়ে নিয়েছে। তিনি কোনো অনিয়ম করেননি

শোকজের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #কুষ্টিয়া