ইসরাইলের ৫ শহর আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে গতকাল রাতে হামলা চালিয়েছে ইরান। এতে দুই শতাধিক ইসরাইলি নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তবে ইসরাইল সরকার কোনো নিহতের খবর নিশ্চিত করেনি।
দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে ‘কঠিন সময়’ উল্লেখ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। দমকল বিভাগ জানিয়েছে, প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলেও অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ডিমোনার শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার গবেষণা কেন্দ্রে কোনো বড় ধরনের ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি এবং বিকিরণের মাত্রাও স্বাভাবিক রয়েছে।
আই/এ