আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ২০টি বিশাল তেলের ট্যাঙ্কার উপহার দিচ্ছে ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান অত্যন্ত সম্মানের নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্রকে ২০টি বিশাল তেলের ট্যাঙ্কার উপহার দিচ্ছে। রোববার (২৯ মার্চ) ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য জানান। 

ট্রাম্প বলেন, সোমবার সকালে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজগুলো যাত্রা শুরু করবে। এই পদক্ষেপকে একটি ‘শ্রদ্ধাঞ্জলি’ হিসেবে বর্ণনা করে তিনি আরো বলেন, এটি তেহরানের পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদর্শন হতে পারে। ট্রাম্পের এই বার্তা ইঙ্গিত দিচ্ছে, গত এক মাস ভয়াবহ যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমীকরণ অভাবনীয় মোড় নিচ্ছে। 

এসময় ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে অত্যন্ত সফলভাবে সমঝোতার দিকে এগুচ্ছে।  ইরানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা চলছে। খুব শীঘ্রই একটি বড় ধরনের চুক্তি হতে পারে। 

গেল বুধবার যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ইরান। তবে ট্রাম্পের দাবি নতুন পরিস্থিতিতে ইরান সেই প্রস্তাবের বেশীরভাগ শর্তই মেনে নিয়েছে।  ইরান শান্তি আলোচনায় আন্তরিক। ২০টি তেলের জাহাজ পাঠানোই তার সবচেয়ে বড় প্রমাণ।

ট্রাম্প আরো বলেছেন, ইরানে বর্তমানে একটি নতুন যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তাদের  সঙ্গে আগে কখনো ওয়াশিংটনের লেনদেন হয়নি। এই নতুন নেতৃত্বকে অত্যন্ত ‘যুক্তিবাদী।  যুদ্ধের পরিকল্পনা যে সময়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্র তার চেয়ে অনেক সপ্তাহ এগিয়ে আছে। 

ইরানে স্থলবাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা প্রসঙ্গে ট্রাম্প সরাসরি কোনো  জবাব দেননি। তবে বলেছেন, তাঁদের কাছে অনেক বিকল্প পথ আছে। 

আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই দাবিকে যুদ্ধের মোড় পরিবর্তনকারী একটি ঘটনা মনে করছেন। তারা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজ চলাচলের এই ঘোষণা  কার্যকর হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো এই তেলের জাহাজ উপহার দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #ইরান #তেলের ট্যাঙ্কার