আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘আকাশপথে উসকানিমূলক তৎপরতা’ ও তেল পাচার বন্ধ করার জন্য এই হামলাকে সতর্কবার্তা হিসেবে দেখছে ইরান।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড ও আগ্রাসন আবার ঘটলে তাদের মহাকাশ বাহিনী কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণের’ ঘটনা ঘটেছে। এতে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসির বক্তব্যে উল্লেখ করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাহরাইন #যুক্তরাষ্ট্র #ইরান #আইআরজিসি