আন্তর্জাতিক

শত্রুদের জন্য বন্ধ থাকবে হরমুজ প্রণালি: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি দেশটির শত্রুদের জন্য বন্ধই থাকবে। বুধবার (০১ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হরমুজ প্রণালি দেশটির নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এর কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। 

তিনি বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত ও নিরাপদ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করবে। একইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আইআরজিসি