রাজধানী

প্লাস্টিকের হেলমেট দেখলেই ভাঙছে পুলিশ

রাজধানীতে সড়কে চলাচলের সময় মোটরসাইকেল আরোহীদের মাথায় নিম্নমানের প্লাস্টিক হেলমেট দেখলেই তা ভেঙে দিচ্ছে পুলিশ। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ এলাকায় ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীর নেতৃত্বে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়

গুলশান ট্রাফিক বিভাগ জানায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী ট্রাফিক পুলিশের জরিমানা বা আইন এড়ানোর উদ্দেশ্যে দায়সারাভাবে অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু সড়ক দুর্ঘটনার সময় এসব হেলমেট কোনো সুরক্ষা দিতে পারে না বরং অনেক ক্ষেত্রে হেলমেট ভেঙে আরোহীর মাথা ও চোখে বিদ্ধ হয়ে গুরুতর আঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিপরীতে, মানসম্মত ও অনুমোদিত হেলমেট জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

ডিসি মিজানুর রহমান শেলী বলেন,হেলমেটের ব্যবহার কেবল আইন মানা কিংবা জরিমানা এড়ানোর জন্য নয় বরং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। জীবন বাঁচাতে সবাইকে ভুয়াও অনিরাপদ প্লাস্টিক হেলমেট বর্জন করে অনুমোদিত ও সার্টিফাইড হেলমেট ব্যবহারের আহ্বান জানান তিনি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হেলমেট