যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বিমানবন্দরে নেমেই তিনি আলোচনাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করলেও স্পষ্ট করে জানিয়ে দেন- মার্কিন প্রতিপক্ষের ওপর তাদের কোনো আস্থা নেই।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, তাদের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব থাকলেও যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাসের জায়গা তৈরি হয়নি।
তার ভাষায়, "আমাদের সদিচ্ছা রয়েছে, কিন্তু আমরা তাদের বিশ্বাস করি না।"
তবে তিনি এটিও উল্লেখ করেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে একটি কার্যকর ও বাস্তবসম্মত চুক্তির দিকে এগোতে চায়, তাহলে ইরানও সেই পথে এগোতে প্রস্তুত।
অতীতের তিক্ত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অতীত অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।"
সূত্র: সিএনএন
এসি//