আন্তর্জাতিক

ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধি দল। 

শনিবার (১১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, জেডি ভ্যান্সসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে বহনকারী বিমান ইসলামাবাদে অবতরণ করেছে। আজকের মধ্যেই তাদের ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। এই বৈঠকে জেডি ভ্যান্সের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও থাকবেন।

ভ্যান্স এবং তার আলোচক দল গতকাল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন। রওনা হওয়ার ঠিক আগে ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি আলোচনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। 

তবে তিনি সতর্ক করে দেন, যদি ইরান যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তা গ্রহণ করবে না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র