রাজধানী

বীর মুক্তিযোদ্ধা নওশের আলীর জানাজা সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লার জানাজা সম্পন্ন হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন টাওয়ার জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়। পাশাপাশি মরহুমের ভুল-ত্রুটি ক্ষমার জন্য অনুরোধ জানানো হয়

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

আই/এ