রাজধানী

পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখ উপলক্ষে মেট্রোরেলের দুটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি স্টেশন দুপুর পর্যন্ত এবং অন্যটি পুরো দিন বন্ধ থাকবে।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন বন্ধ থাকবে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরো সময়ের জন্য বন্ধ রাখা হবে।

এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পয়লা বৈশাখ #মেট্রোরেল