দখলদার ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইতালি।দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ইসরাইলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় ইতালি ও ইসরাইলের মধ্যে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত গবেষণায় পারস্পরিক সহযোগিতা চলছিল।
ইতালির সংবাদ সংস্থা আনসার বরাতে জানা গেছে, মেলোনি বলেছেন—বর্তমান পরিস্থিতিতে সরকার স্বয়ংক্রিয়ভাবে চুক্তির মেয়াদ নবায়নের প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, গাজা উপত্যকায় চলমান সংঘাত ও ইরানে হামলার ঘটনাকে ঘিরে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ইসরাইলের দূরত্ব বাড়ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এর আগে স্পেন ইসরাইলে যুদ্ধাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় এবার ইতালিও একই অবস্থান নিল।
সূত্র: এএফপি
এসি//