দেশজুড়ে

চট্রগ্রামে ডিএপি সার কারখানা বন্ধ

চট্রগ্রামে অবস্থিত ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) অ্যামোনিয়া গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে সার উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ডিএপিএফসিএলের ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল

তিনি জানান, কারখানার অন্যতম কাঁচামাল অ্যামোনিয়া সংকটে শনিবার রাত ৮টা থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ডিএপি চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া পেয়ে থাকেবর্তমানে ওইকারখানা দুটি বন্ধ রয়েছে। এ দুটি কারখানা চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ না করা পর্যন্ত ডিএপিএফসিএল বন্ধ রাখা ছাড়া উপায় নেই।

এর আগে গ্যাস সংকটে ৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুই বৃহৎ সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএপি সার