নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুল মোতালিব (৫৫), মোনায়েম খাঁ হালান মিয়া (৫০) ও শুভ মন্ডল।
সোমবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদের গোদারা ঘাটে সকালে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামের বাসিন্দা।
দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খাঁ হালান মিয়া বাড়ির সামনে থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়। একই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে সিরাজগঞ্জ সদর থেকে ধান কাটতে আসা কৃষি শ্রমিক শুভ মন্ডল নিহত হন।
ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, আইনী প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম জানান, মরদেহ জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেকের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
আই/এ