ক্যাম্পাস

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে রুয়েটে মুখোমুখি ছাত্রদল-শিক্ষার্থীরা

সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে ছাত্রদল। একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের সড়কে এ অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো-ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর লক্ষ্যে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। ২০২৪ সালের ১০ আগস্ট রুয়েটে জারি করা প্রজ্ঞাপনে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের পক্ষে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রুয়েটে ছাত্ররাজনীতি থাকবে কিনা, তা নির্ধারণে নির্বাচনকালীন কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানান তারা।

জানা গেছে,  গত ২৩ এপ্রিল। চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষের পর রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গুপ্ত রাজনীতিরবিরুদ্ধে দেয়াল লিখন করে ছাত্রদল। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়।

গতকাল বিকেলে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ গুপ্ত রাজনীতির পাশাপাশি প্রকাশ্য ছাত্ররাজনীতির বিরুদ্ধেও দেয়াল লিখন করেন এবং কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একটি ব্যানার টানান। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিছু শিক্ষার্থী ওই ব্যানার খুলে আগুনে পুড়িয়ে দেন। একইসঙ্গে রুয়েটে জাতীয়তাবাদী স্পন্দননামে একটি ফেসবুক পেজে বিষয়টি প্রচার করা হলে শিক্ষার্থীদের একটি বড় অংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও দু-একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠন সক্রিয় হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেনক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকলে আইন অনুযায়ী কেউ এটা করতে পারে না। বর্তমানে তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের কাজে অবস্থান করছেন। ছাত্র উপদেষ্টাকে পাঠিয়ে শিক্ষার্থীদের শান্ত করা হয়েছে। আজ তারা ক্লাস বর্জন করেছে। দুপুরে শিক্ষার্থীরা কিছু দাবি জানিয়েছেন। সেগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রুয়েট