আবহাওয়া

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওয়ার অববাহিকায় এবং উজানে ভারতে মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নদী সমূহের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় এ চার জেলায় বন্যা সতর্কতা পূর্বাভাস জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভনের সই করে পূর্বাভাসে এ সতর্কতা জারী করা করা হয়।

এতে বলা হয়, উত্তরা পূর্বাঞ্চলে হাওর অববাহিকার সুরমা, কুশিয়ারা, ধনু-বাউলাই, ভুগাই-কংস নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। যদিও এসব নদীর পানি এখনও বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী  আগামী ৩ দিন উত্তর-পূর্বাঞ্চলের হাওয়ার অববাহিকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় উত্তর পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় অবস্থিত চার জেলার নদী সমূহের পানি আগামী তিন দিন দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বন্যা