আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে জয়ের পথে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে।

সোমবার (৪ মে) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেইয়া এক পোস্টে মোদি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।

জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯৪টি আসনের ২৯৩টি আসনে আজ ভোটগণনা চলছে। এখন পর্যন্ত বিজেপি ২০৫টি আসনে এগিয়ে আছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মোদি #বিজেপি