মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
বুধবার (০৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাস বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
এ তথ্য প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে ফটোকার্ড প্রকাশ করা হয়। পরে সেই ফটোকার্ডগুলোর একটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরবর্তীতে মালয়েশিয়ায় নেওয়া হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে শায়রুল কবির খান জানান, তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
এসি//