যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ করার প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে পাকিস্তানকে এ জবাব পাঠানো হয়েছে। পাকিস্তান এ সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
রোববার (১০ মে) ইরানের রাষ্ট্রীর বার্তা সংস্থা আইআরএনএ এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে “যুদ্ধের অবসান এবং সামুদ্রিক নিরাপত্তার” ওপর ভিত্তি করে তেহরান তার জবাব দিয়েছে।
ইরান এমন এক সময়ে এ জবাব দিলো যখন ট্রাম্পের চীন সফরের মাত্র এক সপ্তাহ বাকি। চীন ইরানের তেলের অন্যতম বৃহত্তম আমদানিকারক এবং সেখানে তার কৌশলগত স্বার্থও রয়েছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সাথে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান, আলজাজিরা প্রতিবেদনে বলছে, ইরানের সামরিক কমান্ডার সর্বোচ্চ নেতার সাথে একটি বৈঠক করেছেন। এটি স্পষ্টতই অন্তত দুটি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।
প্রথমত, এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সর্বোচ্চ নেতা তাঁর নিয়োগের পর থেকে এখনও পর্যন্ত জনসমক্ষে আসেননি এবং তাঁর কাছ থেকে কেবল লিখিত বিবৃতিই পাওয়া গেছে।
দ্বিতীয় কারণটি হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যকার আলোচনার প্রেক্ষাপট।
আলজাজিরা বলছে, বৈঠকটি আমেরিকান ও জায়নবাদী শত্রুদের বৈরী কার্যকলাপের মোকাবেলা করার জন্য সংঘাতমূলক পরিস্থিতির প্রস্তুতিকে কেন্দ্র করে হয়েছিল।
বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা সেনাবাহিনীকে শত্রুকে জোরালোভাবে মোকাবিলা করতে এবং এই সংঘাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আই/এ