ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হলে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (০৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেবি বলেন, দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কাজ নিয়মিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায় থেকে পারমাণবিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
এর আগে গেল সপ্তাহে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছিলেন, দেশটির কর্মকর্তারা পারমাণবিক নীতিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা ও বিবেচনা করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এমএ//