ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিগগিরই জানা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। খবর আলজাজিরা।
তিনি বলেন, ‘এখন ভাবছি, এই লড়াই কি আরও এগিয়ে নিয়ে গিয়ে একবারেই শেষ করে দেব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে না আসে।’
তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে সেটাই করতে হতে পারে। আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।’
গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা ইরানবিরোধী যুদ্ধ এখনো শেষ হয়নি বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরতে অন্তত ২৫ বছর সময় লাগবে।
এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।
এমএ//